সম্প্রতি বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার তালাস্থ কার্যালয়ে চাষিদের মাঝে উন্নত মানের বোরো ধানের বীজ বিতরণ করা হয়। ইউএসএআইডি’র অর্থায়নে এবং ইরির সহযোগিতায় বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল। মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, জালালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি এবং তালা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান।
