সিরাজগঞ্জে মানবাধিকার দিবস পালিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩৩
সিরাজগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। সোমবার সিরাজগঞ্জ লাইট হাউজের উদ্যোগে সিরাজগঞ্জ কোর্ট চত্বরে র্যালী শেষে আব্দুল্লাহ আল মাহমুদ বার লাইব্রেরীতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মীর রুহুল আমিন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. হাসান মারুফ রুমী, এ্যাড. শ্রী ইন্দ্রজিত সাহা, এ্যাড. শামচুজ্জোহা শাহানশাহ, এ্যাড. আব্দুল জব্বার, এ্যাড. লোকমান হাকিম, ওমর ফারুক রাব্বী, আব্দুস সালাম, আলতাফ হোসেন, আলামিন হোসেন, মঞ্জিলা বেগম, রেজাউল ইসলাম, ফরিদুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।