রাজীবপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩৪
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত রাজীবপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গম, ভূট্টা ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ সদস্য জাকির হোসেন গত রবিবার ওই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তবে সাংসদ জাকির হোসেন আধুনিক প্রযুক্তি ব্যবহার কৃষকদের চাষাবাদে করতে বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগ সভাপতি আব্দুস সবুর ফারুকী, রাজীবপুর ইউপি চেয়ারম্যান নুর-ই-শাহী ফুল, ইউপি সদস্য গোলাম কিবরীয়া, উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ প্রমুখ।