গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৯:৩৮
এ কালের ফুটবল যাদুকর হিসেবে বহুদিন আগেই নিজের নামটি প্রতিষ্ঠিত করে ফেলেছেন আর্জেন্টিনার খেলোয়াড় এবং ক্লাব দল বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়া তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে ফুটবল বিশেষজ্ঞদের স্বীকৃতি আর ভক্তদের ভালোবাসার আসনের পাশাপাশি সম্প্রতি রেকর্ডের পাতাতেও নিজের কীর্তিকে স্থায়ী একটা আসন দিলেন এই ফুটবল গ্রেট। এক পঞ্জিকা বর্ষ বা ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন এই তারকা ফুটবলারের নামের পাশেই শোভা পাচ্ছে। গত রবিবার স্পেনিশ ফুটবল লিগে রিয়াল বেটিসের বিপক্ষে দুই গোল করে ৪০ বছর আগে জার্মানির গার্ড মুলারের করা ৮৫ গোলের রেকর্ড ভেঙে ফেলেন মেসি। এই নিয়ে চলতি ২০১২ সালে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৬টিতে।