মস্কোর এক স্কুল পরিদর্শনে গেছেন এক পরিদর্শক। এরই মাঝে ক্লাস এইটের শ্রেণীকক্ষে ঢুকে তিনি বেশ রসিকতা করেই জানতে চাইলেন— ‘তোমরা কী চাও? আমি কী তোমাদের দুটো সহজ প্রশ্ন করব না কি একটা কঠিন প্রশ্ন?’
পেছনের সারি থেকে এক ত্যাঁদর ছাত্র দাঁড়িয়ে বলল—‘বেশ তো! একটা কঠিন প্রশ্নই না হয় করুন।’
পরিদর্শক বললেন—‘তাহলে তুমিই আমাকে বলো যে বিশ্বের সবচেয়ে প্রাচীণ জাদুঘর কোনটি?
‘মস্কো ন্যাশনাল মিউজিয়াম অব রাশিয়া’—জবাব দিল ছাত্রটি।
‘কিন্তু এটাতো ভুল। তুমি কীভাবে বলছো যে মস্কো ন্যাশনাল মিউজিয়ামই সবচেয়ে প্রাচীণ জাদুঘর?’—জানতে চাইলেন পরিদর্শক
‘মাফ করবেন স্যার। আপনার কিন্তু একটাই কঠিন প্রশ্ন করার কথা ছিল, দুটো নয়!’—উত্তর দিল ত্যাঁদড় ছাত্রটি।
১ম বন্ধু :অনেক টেনশনে আছি রে
২য় বন্ধু :কেন কি হয়েছে?
১ম বন্ধু :এক লোকরে দুই লাখ টাকা দিছিলাম।
২য় বন্ধু :কছ কি! টাকা নিয়ে পালিয়ে গেছে নাকি?
১ম বন্ধু :আরেনা... প্লাস্টিক স্যার্জারির জন্য টাকা দিছিলাম, কিন্তু এখন ত চিনতেই পারতেছিনা কারে টাকা দিছিলাম!
পাহাড় আরোহনের সময় গাইডের কাছে জানতে চাইলেন এক ট্যুরিস্ট—
:আচ্ছা এখান থেকে কী প্রায়ই লোকজন পড়ে যায়?
:না না, প্রায়ই পড়ে যাওয়ার দরকার হয় না, একবার পড়লেই যথেষ্ট।
