মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় উগ্রপন্থি জঙ্গি গোষ্ঠীর সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর একটি দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বরিশাল র্যাব-৮ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আবুল কালাম নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে র্যাব জানিয়েছে। সে বরগুনা জেলা সদর ইউনিয়নের বড় গৌরিচন্না গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। তাকে বরিশাল র্যাব কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করে।
