গতকাল ১৪ ডিসেম্বর শুক্রবার দেশের বিভিন্নস্থানে গভীর শ্রদ্ধার সাথে ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। খবর ইত্তেফাক ডেস্ক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সাতক্ষীরা
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইনামুল হক বিশ্বাস, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসিম ময়না, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. ওসমান গণি, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. মুস্তফা লুত্ফুল্লাহ প্রমুখ।
বাগেরহাট
শহীদ বুদ্ধিজীবী দিবসে বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটে বধ্যভূিম স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শুক্রবার জেলাপর্যায়ে মহান বিজয় দিবস উদ্যাপনের ৩ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। সকালে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গার্ড অব অনারের মধ্যদিয়ে বাগেরহাটের জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে এক আলোচনা সভায় বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা.মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক মো.আকরাম হোসেন, পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ভুইয়া হেমায়েতউদ্দিন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট শাহ আলম টুকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শেখ আলী আকবর, এ্যাডভোকেট ফরিদউদ্দিন আহমেদ প্রমুখ।
দুর্গাপুর (নেত্রকোনা)
শুক্রবার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, প্রেসক্লাব ও এনজিও সমন্বয় পরিষদ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় স্থানীয় শহীদ মিনারে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ, সুশীল সমাজ ও সকল পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকিঞ্জ, অন্যদের মধ্যে দিবসটির তাত্পর্য তুলে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল সায়েদাত্ বাবুল, পৌর মেয়র শ.ম.জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ্ হক, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী রুহুল আমিন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তাং, আওয়ামী নেতা উসমান গণি তাং, এমদাদ হোসেন খান, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য অধ্যপক রফিকুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মো. আলালউদ্দিন প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া)
গতকাল শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের ন্যায় দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা ক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মো.গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাঙালী জাতির হূদয়বিদারক ঐতিহাসিক এইদিনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মরণে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাহিত্য সম্পাদক কামরুল হাসান লিটন, দপ্তর সম্পাদক বলাই মন্ডল, তৌফিক আলম, সাজু মন্ডল, এমডি শিমুলসহ সাংবাদিকবৃন্দ। এছাড়াও ক্লাব চত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত করণসহ শোকের দিন হিসাবে কালো পতাকা উত্তোলন করা হয়।
বানারীপাড়া (বরিশাল)
বানারীপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার ভোরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ এবং ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নুরুল ইসলাম, সহকারী কমান্ডার মীর শাহজাহান, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মশিউর রহমান কামাল, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আশরাফুল হাসান সুমন প্রমুখ।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
নবীনগরে আল-মদিনাগন পাঠাগারের উদ্যোগে গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোক দিগন্ত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকারের সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার আনম নাজিম উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম শাহন, গিয়াস উদ্দীন আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি আবু কামাল খন্দকার, এড: সুজীত দেব, ম্যাগাজিনের প্রধান সম্পাদক এস.আই নাছির উদ্দীন শরীফ ও সাংবাদিক সঞ্জয় সাহা, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, নূর মোহাম্মদ নবী, নূরে আলম বিপ্লব, সাইদুল আলম সোরাব প্রমুখ। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের হত্যার রায় ও যুদ্ধাপরাধীদের বিচার কার্য দ্রুত বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করেন।
