মনোহরদীতে মাসব্যাপী বিজয় মেলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৫২
গত বৃহস্পতিবার মনোহরদী ডাকবাংলার পশ্চিমপার্শ্বে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মনোহরদী উপজেলা আওয়ামী লীগ গত চার বছর যাবত্ একই স্থানে ডিসেম্বরে মাসব্যাপী এই বিজয় মেলার আয়োজন করে আসছে। গ্রামবাংলার সাধারণ মানুষ ও নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরার জন্য এ মেলার আয়োজন। আয়োজক কমিটির সভাপতি এড. মু: ফজলুল হকের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মো: আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।