সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:৩৬

চাটমোহরে দিনব্যাপী পুষ্টিমেলা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রবিবার দিনব্যাপী পুষ্টিমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. সবিজুর রহমান প্রমুখ।   

স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

গফরগাঁও (ময়মনসিং) সংবাদদাতা গফরগাঁওয়ে শনিবার রাতে পাঁচ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় মাঠে ১৩তম স্কাউট এবং ৩০ ও ৩১তম কাব স্কাউটের ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার(ভারপ্রাপ্ত) এএইচএম লোকমান। গফরগাঁও উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার প্রমুখ।

কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে অবহিতকরণ সভা

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা কালিয়াকৈরে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাপাইর বিটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মাসুুদুর রহমান প্রমুখ।

কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’— শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়িতে রবিবার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ি এপির সহযোগিতায় উপজেলা হেলথ কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত আলোচনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুল ইসলামের সভাপতিত্বে ও মেডিক্যাল টেকনোলজিস্ট ইপিআই মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়য় মো. মামুনুর রশিদ চৌধুরী মামুন।

জাগরণী সংঘের কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার ‘জাগরণী সংঘ’ নামে একটি সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। উপজেলার অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম শুরু করে জাগরণী সংঘ। আখাউড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে কেক কেটে জাগরণী সংঘের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী ও সংগঠনের প্রতিষ্ঠাতা উম্মে শবনম মোস্তারী মৌসুমী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।

দুস্থ শিশুদের মাঝে পোশাক বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি শিশু একাডেমির সার্বিক তত্ত্বাবধানে সরকারের সহায়তায় পরিচালিত শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিকে অধ্যয়নরত ৬০ জন দুস্থ ও অসহায় শিশুর মাঝে রবিবার স্কুল পোশাক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি জয়পুরহাট জেলা কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস। অতিথি হিসেবে শিশুদের মাঝে পোশাক বিতরণ করেন জেলা স্কাউটস সম্পাদক ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুস্থ মানবতার সেবা সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবা বেগম।

মোরেলগঞ্জে ৫০ পরিবার পেলো পানির ট্যাংক

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে নিরাপদ পানি সংরক্ষণে রবিবার পানির ট্যাংক পেয়েছে ৫০ পরিবার। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এ পানির ট্যাংক বিতরণ করা হয়।  আইএইচ এলভি প্রজেস্ট মোরেলগঞ্জ এপি ও রামপাল এপিসি ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রামের পক্ষ থেকে উপজেলার জিউধরা ও বহরবুনিয়া ইউনিয়নে ৫০ পরিবারের মাঝে এ ট্যাংক বিরতণ করেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস।

প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে কর্মশালা

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার পাটগ্রাম পৌর কমিউনিটি সেন্টারে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুলতানা আঞ্জুমান আরা খানম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআর এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা আজিজুল হক, পৌর মেয়র শমসের আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় প্রমুখ।

মহেশপুরে অফিসার্স ফোরামের

উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে শুক্রবার মহেশপুর অফির্সাস ফোরামের আয়োজনে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। খন্দকার সালমা বেগম দাখিল মাদ্রাসা, পদ্মপুকুর প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যায়ের প্রফেসর ডা. মো. আশাদুল ইসলামের নেতৃত্বে ১৫/২৫ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিত্সাসেবা প্রদান করেন। চিকিত্সা কেন্দ্রের সার্বিক সহোযগিতা করেন মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি আব্দুল আজীজ, সিনিয়র সহ সভাপতি খন্দোকার আক্তারুজ্জামন, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোহা. আখতারুজ্জমান, সমাজ কল্যাণ সম্পাদক এস এম খালিদ সাইফুলাহ সজীব, পদ্মপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাই।

নুসরাত হত্যার বিচার দাবিতে বদরগঞ্জে মানববন্ধন

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বদরগঞ্জে মানববন্ধন হয়। পূজা উদযাপন কমিটি বদরগঞ্জ শাখা ও এনজিও নাগরিক উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ পৌরসভার কাউন্সিলর খোকন দাস,বদরগঞ্জ কেন্দ্রীয় বারোয়ারি কালি মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি ব্রজেন শিংসহ উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও খেজুর ধ্বংস

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ ৪০ মণ মিষ্টি ও ১৬ মণ খেজুর ধ্বংস করেছে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই সময় মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে এগারসিন্দুর কোল্ডস্টোর কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  রবিবার দিনব্যাপী উপজেলার বড় আজলদী গ্রামে এগারসিন্দুর কোল্ডস্টোরে এই অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।

 

 

০