গত বৃহস্পতিবার বিকেলে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ১৮ বছর পর অনুষ্ঠিত চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। সম্মেলনে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. মো. নিজামূল হক নিজাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাদল রায়, চান্দিনা উপজেলা চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার রিপন, ভাইস-চেয়ারম্যান মোছলেহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ নেতা রৌশন আলী মাষ্টার, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা কৃষকলীগ আহবায়ক মোখলেছুর রহমান দুলু, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক গোলাম দস্তগীর পাপন, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান। সম্মেলনে অধ্যক্ষ আইউব আলীকে সভাপতি ও মুক্তিযোদ্ধা তপন বকসীকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
