সিলেটের গোয়াইনঘাট থানায় বুকে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবল রায়হান আহমদ (২২) মারা গেছেন। সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, রায়হান তার নিজ বন্দুকের গুলিতে মারা গেছেন। গত বৃহস্পতিবার হরতালে দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় থানায় ফেরার পর থানা ভবনের দু’তলায় সিঁড়ি বেয়ে ওঠার সময় অসতর্কতায় নিজের বন্দুকের গুলিতে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। সূত্র জানায়, রায়হান ট্রেনিং শেষ করে মাত্র দুই মাস আগে চাকরিতে যোগ দেন।
