শহীদ ফজলে রাব্বির

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
মৃত্যুবার্ষিকী আজ আজ ১৫ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বির ৪১তম মৃত্যু-বার্ষিকী। ১৯৭১ সালের এই দিন বিকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদররা ডা. রাব্বিকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে যায় এবং ঐ রাতেই তাকে হত্যা করা হয়। পরে ১৮ ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শহীদের পরিবারের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।