শোক সংবাদ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
সেলিনা বেগম পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটনের মাতা সেলিনা বেগম (৬৫) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ২ পুত্র ও ১ মেয়ে রেখে গেছেন। তার জানাজা শুক্রবার সকালে কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে কাউখালী কবরস্থানে দাফন করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আবু ছিদ্দিক ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু ছিদ্দিক (৮২) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সমিতির কর্মকর্তা, কর্মচারী ও সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন। শামসুর রহমান চান্দু মিয়া নোয়াখালী জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত নাজির ও সোনাপুরের সমাজসেবী শামসুর রহমান চান্দু মিয়া (৭৩) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৪ পুত্র, ৪ কন্যা রেখে যান। তাকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। আদর্শ কুমার চক্রবর্তী সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আদর্শ কুমার চক্রবর্তী (৬০) বুধবার ঢাকায় পর-লোকগমন করেন। তিনি স্ত্রী এবং দুই পুত্র রেখে গেছেন। আজ শনিবার রাজারবাগ শ্মশানে তার মরদেহ সত্কার করা হবে। হাজী আব্দুল জব্বার ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি জসিমউদ্দিন আহম্মদের পিতা হাজী আব্দুল জব্বার (৮৫) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। গোল বাহার দৈনিক নয়া দিগন্ত কুমিল্লা জেলা সংবাদদাতা, নাঙ্গলকোটের পেড়িয়া ইউপি চেয়ারম্যান সহিদউল্লাহ মিয়াজীর মাতা গোল বাহার সালেহা (৭৬) গত বৃহস্পতিবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৪ ছেলে, ৬ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আলীমুজ্জামান বাবুল কমিল্লা বার অ্যাসোসিয়েশনের সদস্য, সাবেক এপিপি অ্যাডভোকেট আলীমুজ্জামান বাবুল (৪৩) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পাপিয়া বেগম কিশোরগঞ্জের কুলিয়ারচর ডিগ্রি কলেজের প্রভাষক পাপিয়া বেগম (৪২) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে.... রাজেউন)। তিনি স্বামী ও ২ পুত্র রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।