খেলাফতে ইসলামীর আমির মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর দলটির নতুন আমির হিসাবে নির্বাচিত হয়েছেন তার ছোট পুত্র হাফেজ মাওলানা আবুল হাসনাত। লালবাগ মাদ্রাসায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় তাকে নতুন আমির হিসাবে নির্বাচন করা হয়। সভায় ইসলামী ঐক্যজোটের আমির নির্বাচনের জন্য শিগগিরই বৈঠক ডাকা হবে বলেও সিদ্ধান্ত হয় ।
মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে দলের শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন। মুফতি আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী মোর্চা পরবর্তী সময়ে খেলাফতে ইসলামী নামে নিবন্ধিত হয়।
২১ মাস আগে মুফতি আমিনীর ছোট ছেলে হাসনাতকে গুম করা হয়েছিল। কিছুদিন পর তাকে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক তোলপাড় হয়েছিল। মুফতি আমিনী গত মঙ্গলবার ইন্তেকাল করেন। এর আগে প্রায় ২১ মাস তিনি গৃহবন্দী ছিলেন।
