নভেম্বর মাসে পাইকারি বাজার ভিত্তিতে ভারতের সার্বিক মূল্যবৃদ্ধি নেমে এসেছে ৭ দশমিক ২৪ শতাংশে। যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। শিল্পোত্পাদনে উচ্চ প্রবৃদ্ধির পর মূল্যস্ফীতির হার কমে আসা কিছুটা স্বস্তিদায়ক বলে উল্লেক করেছে সংশ্লিষ্টরা। এর ফলে রিজার্ভ ব্যাঙ্কের জানুয়ারির ঋণনীতিতে সুদ কমানোর সম্ভবনা জোরদার হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমে আশা প্রকাশ করা হয়েছে। তবে আগামী মঙ্গলবার ঋণনীতি পর্যালোচনায় সেই সম্ভাবনা বিশেষ নেই বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। তাদের মতে, সুদ কমাতে মূল্যবৃদ্ধির আরও কিছুটা নামা জরুরি। অক্টোবরের ৭ দশমিক ৪৫ শতাংশ ও ২০১১-র ৯ দশমিক ৪৬ শতাংশ হারের তুলনায় নভেম্বরে মূল্যবৃদ্ধির এই নীচে নামার মূল কারণ বাজারে সব্জি দাম কমে যাওয়া বলে উল্লেখ করা হয়েছে।
