কলকাতার মেগা ট্রেড ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ১৯:০০
গত শুক্রবার কলকাতার সাইন্স সিটিতে শুরু হওয়া দশদিন ব্যাপী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে অংশ নিয়েছে বাংলাদেশ। বানিজ্যমন্ত্রী জি এম কাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মেলায় বাংলাদেশ থেকে ২৩২ জন অংশগ্রহণ করেছে এবং মেলায় ১২০টি স্টলে বাংলাদেশের গার্মেন্টস পন্য, সিরামিক, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পন্য প্রদর্শীত হচ্ছে।