চতুর্থবারের মতো আয়োজিত ‘সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস কম্পিটিশন’-এর বিজয়ীদের মধ্যে সম্প্রতি পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ ড. জামিলুর রেজা চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ইন্সটিটিউট অফ আইটি অ্যান্ড ইনফরমেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল ‘আইআইটি-জেইউ -থার্স্টি ক্রো’। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় যথাক্রমে বুয়েটের ‘বুয়েট-বিআরবি’ এবং ‘বুয়েট-বুয়েটিক’। ব্যবসায় প্রসাশন ও তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আর্থিক খাতের জন্য সফটওয়্যারভিত্তিক বাস্তবমুখী সমাধান তৈরির লক্ষ্যেই এই প্রতিযোগিতাটি নিয়মিত আয়োজন করা হচ্ছে।
