ধুনটে শেষ হল দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪১
দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে গতকাল শনিবার দুপুর ১১টায় বগুড়ার ধুনটের সরুগ্রামে তিনদিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। গত বৃহস্পতিবার ফজরের নামায আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধানে ধুনটের সরুগ্রামে তিনদিনব্যাপী ৩৫তম দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাত করেন মাওলানা আব্দুল কাদের। আখেরী মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল ইজতেমা ময়দান। মোনাজাতের দিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি¬র সমাগম ছিল। প্রত্যেক বছরের মতো এবারও সৌদি আরব, নাইজেরিয়া, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, কানাডা, সুইজারল্যান্ড, পাকিস্তান, ইরান, ইরাক ও কুয়েতসহ বিশ্বের অনেক দেশের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এই ইজতেমা ময়দানে অংশগ্রহণ করেন। ইজতেমা ময়দানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য বিশেষ বাজারের ব্যবস্থাও করা হয়েছিল।