সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন দীর্ঘ ৯ বছর পর গত বৃহস্পতিবার বিকালে আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমঝোতার ভিত্তিতে সাজ্জাদ হোসেন সাজুকে সভাপতি ও মো. খন্দকার নূরে আলম কাওসারকে সাধারণ সম্পাদক করে সর্বমোট ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করা হয়েছে। অধিবেশনে সেতাবগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১৫০ জন কাউন্সিলর, শত শত ডেলিগেট ও বিপুল সংগঠক, নেতাকর্মী উপস্থিত ছিল। উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি। অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি আফছার আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌর মেয়র আব্দুস সবুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আবু সৈয়দ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্লাহ্, প্রভাষক এটিএম মামুন, যুবনেতা তুহিন, তুষার, ছাত্রনেতা পার্থ সরকার প্রমুখ।
