রাজৈরে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
রাজৈরে গৃহবধূ হেলেনা হত্যা নাকি আত্মহত্যা করেছে। এ নিয়ে চলছে অভিযোগ - পাল্টা অভিযোগ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রেমের বিয়েকে স্বীকৃতি না দেয়া এবং স্বামী ও স্বামীর পরিবারের নির্যাতনের শিকার হয়ে আসছিল পশ্চিম শাখারপাড় গ্রামের মল্লিককান্দি এলাকার গৃহবধূ হেলেনা বেগম(১৬) । মা জাহানারা বেগম জানায়, বুধবার বিকালে শ্বশুর বাড়ির অধিকার নিয়ে মেয়ে ও জামাইয়ের মধ্যে বাকবিতণ্ডার খবর পেয়ে নিকটবর্তী কর্মস্থল থেকে বাড়ি গিয়ে দেখতে পান- মেয়ে হেলেনা বিছানায় পড়ে আছে । পরে মেয়েকে নিকটবর্তী ডাক্তারের কাছে নিলে হেলেনার মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানায় । মা জাহানারা অভিযোগ করে বলেন, জামাই রুবেলও তার স্বজনরা হেলেনাকে শ্বাসরোধ করে হত্যার পর আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে ।