বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুস সালাম খান গত ১৪ অক্টোবর কাপ্তাই উপজেলায় অবস্থিত ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশিদ কাদেরী, ৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউল হাসান, উপ-অধিনায়ক মেজর মো.নঈম রেজভী এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার সভাপতি খোরশেদুল আলম কাদেরী। প্রতি হেক্টরে কমপক্ষে ১৩শ’ কেজি চা উত্পাদন করার জন্য তিনি পরামর্শ দেন। ওয়াগ্গাছড়া চা বাগানকে আরো উন্নততর করার জন্য টি বোর্ডের চেয়ারম্যান বিভিন্ন পরামর্শ দেন।
