সিলেটের বিশ্বনাথে শিক্ষার প্রসার, আর্থসামাজিক উন্নয়ন, আর্তমানবতার সেবা ও ইসলামী সংস্কৃতির বিকাশের অঙ্গিকার নিয়ে ‘অগ্রসর বিশ্বনাথ’ নামে একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে। গত ১২ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাওলানা দিলওয়ার হোসেইনের সভাপতিত্বে ও মাওলানা হাবিবুর রহমানের পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কাজু মাওলানা আবদুল ওয়াদুদ।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা শরীফউদ্দিনকে আহবায়ক, গোলাম কিবরিয়াকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট অগ্রসর-এর কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন যুগ্ম-আহবায়ক মাওলানা আমিরুল হক, আবদুল মজিদ, হাফিজ ফয়জুল হক, যুগ্ম-সদস্য সচিব খলিলুর রহমান, আলী আহমদ শুয়াইব,সদস্য ফুজায়েল সাদউদ্দিন,সালেহ আহমদ রাজু, নিয়ামতউল্লাহ, আনোয়ার রেজাউল হক রাজু, রিয়াজ, রমজান, কামরুল রেজা ও রফিকুল ইসলাম।
