পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জহুরা খাতুনকে (৫৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সূত্রে জানা যায়, জমি নিয়ে মফিজ উদ্দিন গংয়ের সঙ্গে মামলা হয়। আদালতের রায় পক্ষে আসায় বিরোধীয় জমিতে একটি ঘর নির্মাণ করে জহুরা খাতুন তার বৃদ্ধা মা আমেনা খাতুনকে (৮০) রাত্রি যাপন করে আসছে। ঘটনার সময় দরজা ভাঙ্গা ও টিনের শব্দে ঘুম ভাঙ্গে প্রতিবেশীদের। এ সময় টর্চ লাইটের আলোতে দেখতে পায় মফিজ উদ্দিন গংরা বেরিয়ে যাচ্ছে। গৃহকর্ত্রীর পুত্র রাহুল খান গোলাপ মিয়া সৌদি আরবে থাকার কারণে মেয়ে মোছাঃ পারভিন বাদী হয়ে মফিজ উদ্দিনসহ ১০ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, মফিজ উদ্দিন (৫০), মির্জালী (৫৫), সাফি উদ্দিন উসমান (৪৫), আলমাছ উদ্দিন (৪০), আসাদ (৩৫), পান্থ (১৬), আলমগীর (২৫), আতাবুর রহমান (৫৫), সুরুজ মিয়া (৬০), রতন মাস্টার (৪০)। পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
