বগুড়ায় ৫টি মাইক্রোবাস উদ্ধার গ্রেফতার ৪

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৬
বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) মহাসড়কে নানা কৌশলে গাড়ি ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাতি ও ছিনতাইচক্রের সন্ধান পেয়েছে । দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঐ চক্রের ৪ সদস্যকে গ্রেফতারসহ পাবনা ও বগুড়া থেকে মোট ৫টি গাড়ি উদ্ধার করেছে । গ্রেফতারকৃত ৪জন হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩০), রাজবাড়ী জেলা সদরের বিনোদপুরের মৃত গোলাম মোহাম্মদের ছেলে মেহেদী হাসান (২৫), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা গ্রামের মৃত মোহাম্মদের ছেলে শফিকুল আলম তুহিন (৩৮) এবং একই জেলার শাহাজাদপুর উপজেলার আইলা-ক্ষেত গ্রামের মৃত সামছুল শেখের ছেলে আরিফ শেখ (২২)।