মনোহরদীতে আজো হয়নি বিজয় স্তম্ভ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৭
মনোহরদী উপজেলায় স্বাধীনতার ৪১ বছর পার হয়ে গেলেও আজো তৈরি হয়নি বিজয় স্তম্ভ। প্রতিবছর বিজয়ের মাস এলেই বিজয় দিবস উদযাপন করা হয় উপজেলা সদরের মনোহরদী ডিগ্রী কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে। উপজেলা প্রশাসন কর্তৃক প্রতিবছর বিজয় দিবস উদযাপন কমিটি করা হয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কমচারী ও স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে। দিবসটি উদযাপনের জন্য একাধিক উপ-কমিটিও করা হয়। যে সকল ব্যক্তিকে নিয়ে কমিটি করা হয় তাদের অনেকেই জানে না কে কোন কমিটিতে আছেন। এদিকে ২০১০ সালে বিজয় স্তম্ভ করার জন্য উপজেলা অডিটরিয়ামের সামনে একটি জায়গা নির্ধারণ করা হলেও আজও পর্যন্ত উপজেলা প্রশাসন সেখানে বিজয় স্তম্ভ নির্মাণ করতে পারেনি। গত দু’বছর যাবত্ কর্ক শীট দিয়ে নির্মিত জাতীয় স্মৃতিসৌধের ডামি বানিয়ে বিজয় দিবস উদযাপন করে আসছে। যা স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিলীন করছে।