যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি নবীউল্লাহকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়ি ভাংচুরের মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়। ডিবির একটি সূত্র জানায়, গাড়ি ভাংচুরের মামলায় তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে শুক্রবার নবীউল্লাহকে আদালতে পাঠালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত বৃহস্পতিবার হরতাল চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ নবীউল্লাহকে গ্রেফতার করে।
