ইসলামী বিশ্ববিদালয়ের শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে-২০১৩ বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী শিক্ষক বিএনপি-জামায়াত পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। সভাপতি পদে ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এণ্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. নজিবুল হক ১৩৪ ভোট পেয়ে সভাপতি এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইকবাল হোছাইন ১২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সভাপতির নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল প্যানেলের (ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের শিক্ষক) প্রফেসর ড. মোহা. মনিরুজ্জামান ১০১ ভোট এবং সাধারণ সম্পাদক হিসেবে (উক্ত প্যানেলের) ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মামুনুর রহমান পেয়েছেন ১০৬ ভোট। নির্বাচনে ৩৫৩ জন ভোটারের মধ্যে ২৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেলে মোট ৪৫জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
