অনেক দিন ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের জন্য একজন কোচ খুঁজছিলেন সভাপতি কাজী সালাহউদ্দিন। শেষ পর্যন্ত কাঙ্খিত কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু তার নাম প্রকাশ করতে চাইছে না ফেডারেশন। টোটাল ফুটবলের জনক হল্যান্ড থেকে কোচ আনার জন্য প্রক্রিয়া এগিয়েছে বলে গতকাল বাফুফের সভাপতি জানিয়েছেন। কিন্তু তার নামটি এখন প্রকাশ করতে চাইছেন না। কারণ রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধ আছে কোচ চূড়ান্ত না হওয়া পর্যন্ত নামটি যেন প্রকাশ না করা হয়-বললেন সালাহউদ্দিন। জানা গেছে তিন জন কোচের সাথে আলোচনা হয়েছে। তিন জনই হাই প্রোফাইল কোচ। বিশ্বকাপ ফুটবল খেলেছেন কিনা জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন. কোচ যেহেতু আনব, সেকরমই একজনকে নেব।’ দুই বছরের জন্য ডাচ কোচ আসবেন। কোচ হতে আগ্রহীরা মাসিক পারিশ্রমিক ২০ হাজার ডলারের বেশি দাবি করেছে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন ৭০-৮০’র দশকের ফুটবলার কোচ হয়ে আসতে পারেন।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ডাচ ফুটবলের ভক্ত। বিশ্বকাপ ফুটবলে তিনি এই হল্যান্ডের সমর্থক। একারণে তিনি ডাচ কোচ পছন্দ করছেন।
