গার্মেন্টস শ্রমিক সংগঠনের আহবান

১৮ ডিসেম্বর কারখানায় না গিয়ে সিপিবি বাসদের হরতালে যোগ দিন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:০৬
১৮ ডিসেম্বর কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাসদ আহূত হরতালে সাড়া দিয়ে ওইদিন কারখানায় না যাওয়ার জন্য গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকদের কয়েকটি সংগঠনের নেতারা। গতকাল শনিবার পুরানা পল্টনে সিপিবি অফিসে এক বৈঠক শেষে সংগঠনগুলোর নেতারা এই আহবান জানান। তারা বলেন, এ হরতালের দাবি গার্মেন্টস শ্রমিকদেরও দীর্ঘদিনের প্রাণের দাবি। তাই শ্রমিক শ্রেণীর মুক্তি সংগ্রামের কর্মী হিসাবে হরতাল সফল করতে কারখানায় না গিয়ে রাজপথে অবস্থান গ্রহণের জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান তারা। যেসব সংগঠনের পক্ষ থেকে হরতাল সফল করার আহবান জানানো হয়েছে, সেগুলো হলো- গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ, বাংলাদেশে জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সভা, সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক জোট, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, জাতীয় নীট ডায়িং গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন।