সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কারখানা ফের চালূু এবং অপর একটি কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন।
আশুলিয়ার জিরাব এলাকায় এজাজ সোয়েটার কারখানাটি দুই দিন আগে শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে গতকাল সকালে কারখানাটির সামনে একদল শ্রমিক ফের কারখানাটি চালুর দাবিতে বিক্ষোভ করে।
অপরদিকে মজুরি বৃদ্ধির দাবিতে দিনভর বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন কাঠগড়া এলাকায় কোরিয়ান মালিকানাধীন হেচাং কোরিয়ান নামের সোয়েটার কারখানার শ্রমিকরা। গত কয়েক দিন ধরে শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি চালিয়ে আসছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক। এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
