সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চন আহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:২৭
চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা দিয়ে প্রাইভেটকারে যাওয়ার সময় একটি ট্রাক তার গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি পিঠে ও কোমরে ব্যথা পান। এ ঘটনায় ইলিয়াস কাঞ্চন গাড়ি চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেছেন। এ ব্যাপারে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, ইলিয়াস কাঞ্চন রাতে থানায় অভিযোগ করেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে। অভিনেতা ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ নামে একটি সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তার স্ত্রী ও সন্তান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনা বাড়াতে কাজ করে যাচ্ছেন।