মোটরসাইকেল দুর্ঘটনায় পূর্বধলা উপজেলা ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:৩০
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ডেউটুকুন পূর্বধলা সড়কের ছুছাউড়া নামক স্থানে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল আলম সজল (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম নান্টুকে চিকিত্সার জন্য ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা গতকাল শনিবার দুপুরের। পূর্বধলা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে বারটার সময় জারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম নান্টু মোটর সাইকেলে ডেউটুকুন বাজার থেকে পূর্বধলা যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল আলম সজলের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। সজল তার গ্রামের বাড়ি মেঘপাড়ায় ফিরছিলেন। সজলের পরিবারের দাবি, সজল গত ইউপি নির্বাচনে আমিনুল ইসলাম নান্টুর প্রতিদ্বন্দ্বীর পক্ষে নির্বাচন করায় এরই জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।