তথ্যপ্রযুক্তি ডেস্ক
বাংলা নববর্ষ উপলক্ষে এইচপি ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে ক্রেতাদের জন্য বিশেষ অফার ছেড়েছিল এইচপি। বৈশাখী এই অফারের আওতায় ৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এইচপি ল্যাপটপ কিনে ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা এয়ার টিকেট, ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট, ঢাকা- কলকাতা-ঢাকা এয়ার টিকেট, হাতঘড়ি, সানগ্লাস, ছাতা, পেনড্রাইভসহ নিশ্চিত উপহার দেওয়ার ঘোষণা দেয়েছিল প্রতিষ্ঠানটি। গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এইচপির বিজনেজ ডেভেলপমেন্ট ম্যানেজার সামান্থা গুই। প্রথম ও দ্বিতীয় দুটি পুরষ্কার দেয়া হয় ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা এয়ার টিকেট। তৃতীয় পুরষ্কার দেয়া হয় ৩টি ঢাকা-ব্যাংকক- ঢাকা এয়ার টিকেট এবং চতুর্থ পুরষ্কার দেয়া হয় ৫টি ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকেট। এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন এইচপি-র পরিবেশক স্মার্ট টকনোলজিস (বিডি) লি. ও ফ্লোরা লি. এর কর্মকর্তাবৃন্দ।
