ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট কোর্স
ওয়ার্ল্ড আইটি কম্পিউটারে মাসব্যাপী ওয়েব ভেডেলপমেন্ট ও ডিজাইন কোর্সে ভর্তি চলছে। এই কোর্সে এইচটিএমএল, সিএসএস, ড্রিম ওয়েভার, ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফ্ল্যাশ ইত্যাদি শেখানো হবে। কোর্স শেষে বাস্তবমুখী প্রজেক্টে কাজ করানো হবে। ফোন: ০১৯১৩৪৭৮১২৭।
সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স
বাংলাসফট কম্পিউটারে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। এই কোর্সের অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যে রয়েছে পিএইচপি, মাইএসকিউএল সার্ভার, অ্যাজাক্স প্রভৃতি বিষয়। প্রতিটি বিষয়েই অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ ক্লাস নেবেন। আর প্রতিটি বিষয়েই হাতে-কলমে কাজ শেখানো হবে। কোর্স শেষে ব্যবহারিক কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগও দেওয়া হবে। ফোন :০১৯১২০১৩১৭০।
বিআইটিতে প্রফেশনাল কোর্স
ভূঁইয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি)তে বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। এসব কোর্সের মধ্যে রয়েছে সি++, এসকিউএল, পিএইচপি, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, লিনাক্স, এ+ প্রভৃতি। এ ছাড়া বিআইটি থেকে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে। সীমিত আসনে ভর্তি চলছে। ফোন :৯১১৭৫০৭, ০১৮১৭৫২১৮৬৯।
