ইনটেক্স ইউপিএস
ইনটেক্স ব্র্যান্ডের ইউপিএস (৬৫০-১৫০০ ভিএ) বাজারে এনেছে অ্যাপেক্স টেকনোলজি। বিশ্বের ৬৩টি দেশে ইনটেক্সের ইউপিএসগুলো সুনামের সাথে বিক্রি হচ্ছে। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিরাপদে রাখতে ইউপিএসগুলো পূর্ণ ব্যাকআপ দিতে সক্ষম। রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :০১৬৭৭৪৫৮৮৮৪, ০১৭১৬৪৩৬২৪২।
জেরক্স ওয়ার্কসেন্টার
আইওই বাংলাদেশ বাজারে এনেছে জেরক্সের ওয়ার্কসেন্টার ৫০২১। এর কপি ও প্রিন্টের গতি সাদাকালোয় ১৮-২০ পিপিএম। ১২৮ মেগাবাইট মেমোরির এই প্রিন্টারটি ১ থেকে ৯৯৯টি পর্যন্ত মাল্টিপল কপি এবং এথ্রি আকারের কাগজ সমর্থন করে। এতে রয়েছে টোনার সেভার মোড এবং একে পাসওয়ার্ডের মাধ্যমে সুরক্ষিত রাখা যায়। ফোন :৮৮২৫১৩৪, ০১৯১৭৭৩৩৫২৩।
সিসকো রাউটার
সাউথবাংলা কম্পিউটার বাজারে নিয়ে এসেছে সিসকোর আরভি০৪২ মডেলের ডুয়াল ওয়ান ভিপিএন রাউটার। এতে রয়েছে ৪টি ইথারনেট সুইচ, শক্তিশালী সিকিউরিটি, হাই ক্যাপাসিটি ভিপিএন প্রভৃতি। এটি ক্লাউডনির্ভর সিকিউরিটি প্রদানে সক্ষম। ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটি কুইক ভিপিএন সফটওয়্যার সমর্থন করে। ফোন :০১৭১৪০৯০০৩৭, ৮৬২৩৩৮৮।
