স্টাডি সার্কেল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ১৯:৩৭
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ১০ ডিসেম্বর সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘শহীদ কাদরী’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম, সওদা ইসলাম ত্বোয়া, সাদিয়া ইসলাম মমি, নওশীন এহসান এশা, তানিশা রহমান, সিছাতুন্নেছা মিম, লাবিবা জামান হূদিতা, কামরুন্নাহার সুমা, সাদিয়া আফরোজ দিনা, সাবরিন তাবাচ্ছুম প্রমীম, শ্রেয়শী সমদ্দার, জারিন তাসনিম, নাফিছা আনজুম ও কারমাইকেল কলেজের ছাত্র সঞ্জীব কুমার চক্রবর্তীর্ , এবং প্রশান্ত কুমার ঘটক রায়। স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর ১. শহীদ কাদরী কত সালে, কোথায় জন্মগ্রহণ করেছেন? উত্তর :শহীদ কাদরী ১৯৪২ সালে ১৪ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেছেন। ২.তাঁর শিক্ষাগত যোগ্যতা লিখ ? উত্তর :শহীদ কাদরী ১৯৫৮ সালে সিনিয়র কেমব্রিজ পাস করার পর আর লেখাপড়া করেন নি । ৩. কোন কবিতার মধ্য দিয়ে তাঁর লেখালেখির জীবন শুরু? উত্তর :‘নির্বাণ’ কবিতার মধ্য দিয়ে যাত্রা শুরু। ৪.‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ প্রকাশিত হয়েছে কত সালে? উত্তর :দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ প্রকাশিত হয়েছে ১৯৭৪ সালে ৫.তাঁর স্বপ্ন কি ছিল? উত্তর :এদেশে পররাষ্ট্রনীতির বদলে থাকবে প্রেম, মন্ত্রীর বদলে কবি। মাইক্রোফোনের বদলে থাকবে বিহবল বকুলের ঘ্রাণ। জেনারেলরা রবীন্দ্রচর্চা করবেন,মন্ত্রীদের হাতে থাকবে সোনালী গীটার, থাকবে গীতবিতান,শিল্পকলার ইতিহাস হবে সেনাবাহিনীরদের পাঠ্য। ৬.‘কোথাও কোনো ক্রন্দন নেই ’ তাঁর কততম কাব্যগ্রন্থ? উত্তর :‘কোথাও কোনো ক্রন্দন নেই ’ তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ। ৭. ১৯৮২ সাল থেকে প্রায় কুড়ি বছর বোস্টনে ২০০৪ সাল থেকে ---- বসবাস করতেন। উত্তর : নিউইয়র্কে বসবাস ৮.২০০৯ সালে প্রকাশিত ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ কাব্যগ্রন্থের কবিতাগুলোর উপজীব্য কি? উত্তর :স্বদেশের প্রতি আকর্ষণ এবং দেশের মানুষের জন্য স্মৃতি-বিহ্বল। ৯. শহীদ কাদরী তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী কর্তৃক কত সালে পুরস্কৃত হন? উত্তর :১৯৭৩ সালে পুরস্কৃত হন। ১০. তাঁর কাতর অভিব্যক্তি কি? উত্তর :তাঁর কাতর অভিব্যক্তি : প্রাচ্য থেকে প্রতীচ্যে/ অন্য এক উল্লাস-মত্ত পতাকার নিচে/ এই যে নতজানু নির্বাসন-কাম্য নয় আর।