ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী ৭ম ডিআইসি সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ মেগা কার্নিভাল-২০১৯-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং বিশেষ অতিথি ঢাকা ব্যাংক লিঃ-এর ভাইস প্রেসিডেন্ট ও বনশ্রী শাখার ম্যানেজার মামুনুর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ। আরো উপস্থিত ছিলেন- কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা।
দুই দিনব্যাপী এই কার্নিভালে ঢাকা মহানগরীর ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কার্নিভালের উল্লেখযোগ্য ইভেন্টসমূহ ছিল- প্রজেক্ট ডিসপ্লে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, উপস্থিত বক্তৃতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও আইসিটি বিষয়ক অলিম্পিয়াড। কার্নিভালের বিশেষ আকর্ষণ ছিল- সাধারণ জ্ঞানভিত্তিক ‘উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা’। - প্রেস বিজ্ঞপ্তি
