বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:০৪
সবাই তো সংস্কৃতি লালন করে থাকে। আমরা তো পিছিয়ে নেই। কিন্তু পরের সংস্কৃতি লালন করার চেয়ে নিজের সংস্কৃতি লালন করা ভালো নয় কি? গত রবিবার ক্রিকেটখেলায় ভারতে আইপিয়েলে খেলার যে একটা পরিচিত আওয়াজ তা বাংলাদেশের ক্রিকেটখেলায় বেজে উঠলো। এটা না করে বিপিএলের আওয়াজ (শব্দ) দিলে ভালো হতো। তাই অনুরোধ করবো ক্রিকেটখেলায় যেন নিজের দেশের সংস্কৃতি লালন করা হয়।