ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে শুক্রবার ফজলুর রহমান খান ফারুকের ‘আত্মজৈবনিক’ গ্রন্থের প্রকাশনা উত্সব এবং লেখাপ্রকাশের ১২টি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ড. সফি উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান। উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা মুহ. আবদুল হাননান খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. শাকির সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ নজরুল সেনার প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুল হক খান ফরিদ (সাথীভাই), নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন। ২০১৮-এর জন্য জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় ফকির আশরাফ, একতেদার সিদ্দিকী, উপন্যাসে শাহাদাত্ হোসেন টিপু, গীতিকবিতায় শহীদুল্লাহ ফরায়েজী, গল্পে আশরাফুল ইসলাম, ছড়ায় শেখ সালাহ্উদ্দিন, কিশোর সাহিত্যে শাহানা আফরোজ, প্রবন্ধে ড. মুহাম্মদ জমির হোসেন, গবেষণা প্রবন্ধে অ্যাড. আল রুহী, শেখ আবদুস সালাম, জীবনীগ্রন্থে ফজলুর রহমান খান ফারুক, সম্পাদনা গ্রন্থে সঞ্জিত কুমার রায়, কলামে দেবাশীষ দেব, অনুবাদে বিদ্যুত্ খোশনবীশ, প্রচ্ছদে সামিয়া আহমেদ ও প্রকাশনায় মনন প্রকাশ। -প্রেস বিজ্ঞপ্তি
