ঝিনাইদহ প্রেসক্লাবের ২০১৩ সালের বার্ষিক নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এম. সাইফুল মাবুদ সভাপতি এবং এটিএনবাংলা ও এটিএননিউজের নিজাম জোয়ারদার বাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সরাসরি ভোটে সহ-সভাপতি পদে দৈনিক মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, নির্বাহী সদস্য পদে দৈনিক আজকের বসুন্ধরার ফয়সাল আহমেদ, ইউএনবির আমিনুর রহমান টুকু, সময়টিভির শাহনেওয়াজ খান সুমন, দৈনিক প্রথম আলোর আজাদ রহমান, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, দৈনিক ভোরের ডাকের আবদুল হাই নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে বাংলানিউজ ও দৈনিক দিনকালের আসিফ ইকবাল কাজল এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের এম. রবিউল ইসলাম রবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
