দুর্গাপুরের এমকেসিএম পাইলট স্কুলের পুনর্মিলনী ১১ জানুয়ারি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২০
নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ জানুয়ারী শুক্রবার স্কুল প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে যোগদান করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় আর এইচ হোম সেন্টার (৬ তলা গ্রীন সুপার মার্কেটের বিপরীতে) ৭৪/বি/১, গ্রীন রোডে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর ০১৯১৩৭৫০৪৫০, ০১১৯৫৪৩৫৬৭৪, ০১৭১১২৩৬৬৯৩। email: [email protected] ceo@ primexbd.com। -প্রেস বিজ্ঞপ্তি