নেত্রকোনায় কবি আল আজাদকে সম্মাননা প্রদান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২২
নেত্রকোনার বরেণ্য কবি ও সাংবাদিক আল আজাদকে গত শনিবার সন্ধ্যায় ঋতম্ভর নামক একটি সংগঠনের পক্ষ হতে ‘ঋতম্ভর সন্মাননা-২০১২’ প্রদান করা হয়। উদীচী কার্যালয়ে কবি খালেদ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য লেখক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার। বিশেষ অতিথি ছিলেন দেশের আরেক বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। অনুষ্ঠানে কবি আল আজাদকে ক্র্যাস্ট, উত্তরীয় এবং নদগ অর্থ প্রদান করা হয়। আল আজাদের ৫০ বছরের দীর্ঘ কবি ও সাংবাদিকতার উপর আলোচনা করেন অধ্যাপক যতীন সরকার, অধ্যাপক মতীন্দ্র সরকার, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ঋতম্ভরের আহ্বায়ক কবি সরোজ মোস্তফা, সাংবাদিক শ্যামলেন্দু পাল, মোজাম্মেল হক, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান এবং দেবজ্যোতি রায়। কবি আল আজাদের প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে ‘অনন্যা অনিন্দিতা’।