সুন্দরগঞ্জে সুধী সমাবেশ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৩
উপজেলার করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, গত শনিবার করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদ্যালয় হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবলচন্দ্র মোদকের সভাপতিত্বে অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বদিউজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাজবুল বাহার মীর। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।