নেত্রকোনায় ৩৩ মুক্তিযোদ্ধার সংবর্ধনা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৩
মুক্তিযোদ্ধা সংবর্ধনা পরিষদের উদ্যোগে মেদনী মিঞা বাড়ি প্রাঙ্গণে মেদনী ইউনিয়নের ৩৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ’৭১-এর ভারতের মহাদেও ইয়ূথ ক্যাম্পের চেয়ারম্যান এডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে গত শনিবার অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এম এন এ এডভোকেট সাদিরউদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক অধ্যাপক যতীন সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, ময়মনসিংহ জেলা বারের সাবেক সভাপতি খালেকুজ্জামান, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, প্রকৌশলী নূরুল আমিন, সংবর্ধিত মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদ, সদর থানা কমান্ডার আইয়ুব আলী ও সদস্য সচিব আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল।