বিজয় দিবসের ছুটির দিনে মালিকপক্ষের জোরপূর্বক শ্রমিক দিয়ে কাজ করানোর প্রতিবাদে গতকাল রবিবার ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় কনজিউমার নিটেক্স মিলের শ্রমিকরা। পরে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে মিলটি বন্ধ করে দিলে আন্দোলনরত শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কনজিউমার নিটেক্স মিলের এক কর্মকর্তা জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে বিজয় দিবসের ছুটির দিনে মিলটি খোলা রাখা হয়ে ছিল। পরে শ্রমিকদের একাংশের আন্দোলনের প্রেক্ষিতে মিলটি বন্ধ করে দেয়া হয়।
