নেত্রকোনায় শিশু হত্যার অভিযোগে পিতা গ্রেফতার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৬
নিজ শিশু কন্যা রোকসানাকে (৮) হত্যা ও বস্তায় ভরে মাটিচাপা দেয়ার অভিযোগে পাষণ্ড পিতা নবী হোসেনকে (৩৭) পুলিশ গ্রেফতার করেছে। পূর্বধলা থানা-পুলিশ গত শনিবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার বীর বৌলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । প্রথম স্ত্রী আয়েশাকে না জানিয়ে আরো দুটি বিয়ে করায় মনোমলিন্যের সৃষ্টির এক পর্যায়ে নবী হোসেন তার কন্যা রোকশানাকে ৯ ডিসেম্বর খুন করে বস্তাবন্দী করে মাটিচাপা দেয়। পরে পুলিশ মাটির নিচ থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এরপর থেকেই নবী হোসেন পলাতক ছিল। এ ব্যাপারে আয়শা বাদী হয়ে স্বামী নবী হোসেনকে একমাত্র আসামী করে পূর্বধলা থানায় মামলা দায়ের করে। গত ১২ ডিসেম্বর ইত্তেফাকে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়।