জীবননগরে বিএনপি জামায়াতের ৬ নেতা কর্মী গ্রেফতার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৬
গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধে জীবননগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও অফিসে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও পদদলিত করার মামলায় শনিবার অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মী সমর্থককে গ্রেফতার করে। থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল হাই জানান, শনিবার গ্রেফতারকৃতরা হচ্ছে জামায়াতে ইসলামী সমর্থক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানকে (৫০) শাপলাকলিপাড়ার শরিফুল ইসলাম (৩৫), হাসপাতাল সড়কের রিয়াদ হোসেন (২০), পাকা গ্রামের জবেদ আলী (৪৫), সেনেরহুদা গ্রামের আজিবর রহমান (৪০) ও সদরপাড়া গ্রামের জিনারুল ইসলাম (৩৫)। এ নিয়ে এখন পর্যন্ত ৯টি মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হল।