গত শনিবার দুপুরে উপজেলার নারচী ইউনিয়নের উত্তর দেবের পাড়া গ্রামে আই সি এম কৃষক মাঠ স্কুল এর মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত কৃষক কৃষানী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মান্নান । কৃষি সমপ্রসারণ কম্পোনেন্ট এ এস পি এস খামার বাড়ী ঢাকার সহযোগিতায় এবং উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক এ এইচ বজলুর রশীদ রাজা । বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক একরাম হোসেন,উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, কৃষি অফিসার সালাহ্ উদ্দীন সরদার , কৃষি সমপ্রসারণ অফিসার জিয়াউর রহমান জিয়া ,নারচী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন তরফদার বান্টু , কৃষক আব্দুল হান্নান প্রমুখ ।
