গতকাল রবিবার মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ হোমনা শাখার উদ্যোগে উপজেলার গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ প্রদান করা হয়। সকাল ১০টায় হামদর্দ হোমনা শাখা কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হারুন-অর-রশিদ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হামদর্দ হোমনা শাখা ব্যবস্থাপক মো. হাসিব হোসেন, চিকিত্সক মো. আশিকুর রহমান, মেডিক্যাল প্রতিনিধি মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে দুুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৭৫ জন রোগীকে চিকিত্সাসেবা প্রদান করা হয়।
