রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
শহীদ উদ্দিন আহম্মদ নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ সভাপতি মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন আহম্মদ (৬৮) শনিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. ..রাজেউন)। এন আকন্দ আলীয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নেত্রকোনার সাতপাই কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।